বাংলা
অনিন্দিতা দেব
বাংলা আমার ভাষা
আমি বাংলায় বাঁধি আশা।
বাংলা আমার মায়ের মুখের
হাসি আর ভালোবাসা।
বাংলা শিশুর কলতানে -
মুখরিত মায়ের আশা।
বাংলা নব-নবীনের-
আবাল-বৃদ্ধ- বণিতার
স্বাধীনতার প্রত্যাশা।
বাংলা শুধু নয় তোমার -আমার
বাংলা সে তো আমাদের।
এই বাংলাকে ভালোবাসি
বাংলাদেশ মোদের দেশ।
কোটি বাঙালি, কোটি প্রাণ
মোরা বাংলায় আছি তো বেশ।
১২আগষ্ট, ২০২৫
No comments:
Post a Comment