Tuesday, June 30, 2026

ক্ষমা অনিন্দিতা দেব (২০২০ সালে করোনা মহামারীর সময়ে রচিত) নির্ঝরের স্বপ্নভঙ্গের মত যদি কোনো এক প্রভাতে  আমাদেরও স্বপ্নভঙ্গ হতো? যদি দেখতে পেতাম সুন্দর সেই ধরিত্রীকে। যদি প্রাণবায়ু থেমে না যেতো অক্সিজেনের অভাবে যদি মুখোশের আড়ালে সেই সুন্দর মুখগুলো আবার হাসতো প্রাণভরে..? যদি লাশের  পর লাশের সারি না থাকতো গোরস্থান কিংবা শ্মশানে- যদি লাশের  গন্ধ মুক্ত হতো ধরিত্রী - যদি আবার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো  ছেলেমেয়েদের কলতানে মুখর হতো.. ইসস্ এগুলো যদি শুধুই দুঃস্বপ্ন হতো! জানি প্রভু,  জানি, প্রকৃতি তার শোধ নিচ্ছে। তবুও হে প্রভু, হে মহান স্রষ্টা, হে দয়াময় দয়া করে সঞ্জীবনী সুধামৃত দাও প্রভু। তোমার এ ধরণীতল তুমি সুস্থ করে তোলো।মুক্ত করো সমগ্র বিশ্বকে। তুমি ক্ষমা করো তোমার সন্তানদের।

No comments:

Post a Comment