জীবন-ভার
অনিন্দিতা দেব(৯/৭/২০২৬)
ভেবেছিলেম গল্প করে কাটিয়ে দেবো রাত
রাত কেটে হবে এক নূতন প্রভাত।
হলো না তো এক নূতনের শুরু
ভাবতে ভাবতেই হয়ে গেলাম বুড়ো।।
দিলে না তো আমায় আমারটুকু
নিংড়ে নিলে তুমি আমার সবটুকু।
ভালাওবাসাবাসিতে হেরে গেলাম আমি
সবটা নিয়ে জিতে গেলে তুমি।।
নিজের বলতে সংসার হলো না।
একটা জীবন তাই সাজানো হলো না
যাযাবরের মতো জীবন যাচ্ছে কেটে
অচিরে সব ইচ্ছেগুলো মরছে কেঁদে।।
চাই নে, চাই নে আর সুখের দ্বার
বেলা যে গড়ায়, থাক, শুধু দুঃখটুকুই থাক।
No comments:
Post a Comment