শিলা
অনিন্দিতা দেব(৯/১২/২০২১)
কে তুমি এমন পাগলপারা?
পাষাণের দেয়াল ভেদ করে
কী চাও তুমি?
আমার যে তোমাকে দেবার কিছুই নেই,
সত্যি বলছি, কিচ্ছুটি নেই।
বোঝো না?
কঠিন শিলায় কখনো ফুল ফোটে?
হ্যাঁ,আমি সেই শিলা-
রোদ- বৃষ্টি-ঝড়ে সদা নির্লিপ্ত।
অযথা আমায় টেনে কী লাভ, বলো তো?
যাও, যাও আর ফিরে এসো না।
আঘাতে আঘাত পাবে শুধু,
পিছু ফিরে চেয়ো না।
No comments:
Post a Comment